প্রকাশিত: Thu, Aug 17, 2023 5:24 PM
আপডেট: Fri, Sep 11, 2026 12:55 AM

[১]বিএনপিই পুরো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করেছে: ওবায়দুল কাদের

এম এম লিংকন:[২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রক্তে ভেসে গেছে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি। সে রক্ত কাদের হাতে? সে রক্ত বিএনপির অনুসারীদের হাতে। ফখরুল সাহেব ভুলে গেছেন ইতিহাস? তখন কি আপনার জন্ম হয় নি? 

[৩] বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্য এ কথা বলেন তিনি। 

[৪] তিনি বলেন, ফখরুল এত বড় মিথ্যুক, আড়াই বছর আমি জেলে। জিয়াউর রহমান যখন ক্ষমতায়। খালেদা জিয়ার সময় ১০ দিনও আমি ঘরে থাকতে পারিনি। তখন আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে বিএনপি এখনো সন্ত্রাসের রাজনীতি করে। যে জেএমবি (জঙ্গী সংগঠন- জামাতুদিল মুজাহিদিন বাংলাদেশ) সিরিজ বোমা হামলা চালিয়েছে, তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি।

[৫] মাথা থেকে তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নইলে আম, ছালা দুটোই যাবে। প্রতিদিনই এক কথা, এক বুলি তত্ত্বাবধায়ক সরকার। আমি বিএনপি নেতাদের বলি, পৃথিবীতে এখন একটা দেশ আছে, সেই দেশে তত্ত্বাবধায়ক আছে, আমি ফখরুল সাহেবকে বলি, দলবল নিয়ে পাকিস্তানে চলে যান। সেখানে তত্ত্বাবধায়ক পাবেন। আর দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়কের হদিস নেই। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া